হাওজা নিউজ এজেন্সি: প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা সাইদ উদ্দিন আহমাদ হানজালা এমপি, ডা. এস এম খালিদুজ্জামান এবং এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিনিধিদলটি ইরানে অনুষ্ঠিত রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং শোকাহত জনগণ ও নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সমবেদনা ও সংহতি প্রকাশ করবে।
প্রতিনিধিদলের সদস্যরা আশা প্রকাশ করেছেন যে, এই সফর দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক, মুসলিম বিশ্বের পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিনিময়ের ক্ষেত্রকে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় দলের নেতাদের সমন্বয়ে গঠিত এই প্রতিনিধিদলের ইরান সফর আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করতে পারে।
আপনার কমেন্ট